বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
মৌলভীবাজারের বড়লেখায় মদ খেয়ে মাতলামি করায় দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বুধবার দিবাগত ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার মহদিকোনা গ্রামের মৃত আলিফ হোসেনের ছেলে আব্দুল হামিদ সরকার (৩৫) ও পৌরসভার হাটবন্দ এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে জাকির হোসেন (২৫)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে বড়লেখা সরকারি কলেজের পাশে মদ খেয়ে আব্দুল হামিদ ও জাকির হোসেন মাতলামি করছিলেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে তাদের দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান তাদের দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে জানান, দণ্ডপ্রাপ্তদের সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























