নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭০৩ জনে
ফাইল ছবি
মৌলভীবাজার জেলায় দৈনিক করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। সিলেটের দুই ল্যাবে প্রতিদিনই মৌলভীবাজার জেলা থেকে পাঠানো নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে প্রেরিত নমুনার অধিকাংশের ফলই নেগেটিভ আসে।
গেল ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়েছে। যিনি শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তবে এই সময়ে জেলার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কেউ সুস্থ বা মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নি।
গত ৫ এপ্রিল মৌলভীবাজার জেলায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকে। এই পর্যন্ত জেলার ১ হাজার ৫৮৮ জন করোনামুক্ত হয়েছেন। অন্যদিকে ভাইরাসটির সংক্রমণে ২১ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এই সকল তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























