ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ২ অক্টোবর ২০২০

শ্রীমঙ্গলে ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ পালিত

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন

‘সংঘাত নয়, সম্প্রীতি’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক অহিংস দিবস। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১ টায় শ্রীমঙ্গল পেষ্ট্রোল পাম্প চত্ত্বরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল-এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, ইন্টারন্যাশনাল  ইলেক্টরাল ফান্ড ও ইউকেএইড এর সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পিএফজি শ্রীমঙ্গলের কো-অডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসলাম খান, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদ, উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবির, বাংলাদেশওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, পৌর আওয়ামী লীগ এর জয়েন্ট সেক্রেটারি ও পিএসজির অ্যাম্বাসেডর জহির আহমদ শামীম, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিল ও পৌরযুবদলের সাবেক সেক্রেটারি মীর এমএ সালাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী আসমা, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামুন আহমদ,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি দেওয়ান মাসুক প্রমুখ।

অনুষ্ঠানে জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, পিএফজি সদস্য মো. আনহারুল ইসলাম, শ্রীমঙ্গল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি দিলীপ কুমার কৈরীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন হওয়ার আহবান জানান এবং সংঘাত কারো বা কোনদেশের কল্যাণ বয়ে আনে না বলেও জানান। 

আইনিউজ/এসডিপি/পাপ্পু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়