বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৫, ৩ অক্টোবর ২০২০
বড়লেখায় ৩ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়নের এম মন্তাজিম আলী কলেজের তিন মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে রোটারি ক্লাব অব তুরাগ উত্তরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তিন শিক্ষার্থীর হাতে একাদশ শ্রেণীর (উচ্চ মাধ্যমিক পর্যন্ত) যাবতীয় শিক্ষার ব্যয়ভার তুলে দেওয়া হয়।
এসময় কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, রোটারি ক্লাব অব তুরাগ উত্তরার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. মতিউর রহমান, বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, রোটারিয়ান নাজমা বেগম, কলেজের প্রভাষক মাসুদ রানা, ইউপি সদস্য আব্দুস সামাদ, সাবেক ইউপি সদস্য ফারুক উদ্দিন প্রমুখ।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























