বড়লেখা প্রতিনিধি
বড়লেখার সাজাপ্রাপ্ত পলাতক আসামি কানাইঘাটে গ্রেফতার
মৌলভীবাজারের বড়লেখায় নারী ও শিশু নির্যাতন মামলায় মো. মঈন উদ্দিন (২৮) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা পুরুষরামের চক এলাকার ফয়জুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে সিলেট জেলার কানাইঘাট থানার সড়কের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ জানায়, নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় (সিআর ১১২/১৯ (বড়) আদালত মো. মঈন উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ের পর থেকে মঈন পলাতক ছিলেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন মঈনকে কানাইঘাট থানার সড়কের বাজার এলাকায় থেকে গ্রেফতার করে। পরে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
বড়লেখা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন শুক্রবার (২ অক্টোর) সন্ধ্যায় বলেন, ‘সাজাপ্রাপ্ত ওই আসামির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন থেকে সে পলাতক। র্যাব-৯ কে তার বিষয়ে তথ্য জানানো হয়। অবস্থান নিশ্চিত হয়ে র্যাব-৯ তাকে গ্রেফতার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























