ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫৩, ৪ অক্টোবর ২০২০
আপডেট: ০২:২৬, ৪ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে খোলা বাজারে চাল বিক্রি শুরু

মৌলভীবাজার শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) শহরের শমসেরনগর সড়কে চাল বিক্রির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  প্রতিদিন শহরের  শমসেরনগর সড়ক, পশ্চিমবাজার, বর্ষিজুরা, টিসি মার্কেট ও চুবড়া এলাকায় চাল বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল বা আটা নিতে পারবেন। এদিকে প্রত্যেক ডিলার সপ্তাহে ধারাবাহিক তিন দিন করে চাল বিক্রি করতে পারবেন। এভাবে নয়জন ডিলার নয়টি ওয়ার্ডে চাল বিক্রি করবেন। শুক্রবার ছুটির দিন ছাড়া প্রতিদিন চাল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার ১ টন চাল ও ১ টন আটা বিক্রি করবেন প্রতিদিন। চাল ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজি।

আইনিউজ/এজেএল 
 

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়