শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ৪ অক্টোবর ২০২০
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় রোববার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টায় শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমুখী একটি লোকাল বাস এবং বাহুবলের ফয়জাবাদ থেকে লেবুবাহী একটি জিপ শ্রীমঙ্গল আসার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জিপ ড্রাইভার সঞ্জিত দাস (৩০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও ৮ জনকে শ্রীমঙ্গল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শ্রীমঙ্গলে মহেশ (৪৫) নামে একজন মারা যান।
আহতদের মধ্যে ২ বছরের এক শিশুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। সংঘর্ষের পর বাস চালক পলাতক রয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























