ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ৪ অক্টোবর ২০২০
আপডেট: ১৮:০৮, ৪ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে আ’লীগের বর্ধিত সভা

মৌলভীবাজার জেলা পরিষদ উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকালে মৌলভীবাজার পৌরসভার হলরুমে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য গোলাম মোস্তফা, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালিক তরফদার। 

সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজমল হোসেনকে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।  কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অপূর্ব কান্তি ধর, মসুদ আহমদ, শাহ মোহাম্মাদ আলী শাহেদ, মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন, মো. কামাল হোসেন ও অধ্যাপক রফিকুর রহমান। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়