মৌলভীবাজার প্রতিনিধি
কুলাউড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বৃদ্ধ আহত
মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনে উঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে তোয়াকুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধের বাম হাত ও বাম পা কেটে গেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
তোয়াকুল মিয়ার বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ছাড়ার সময় ওই বৃদ্ধ দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। এ সময় ট্রেনের হাতল থেকে হাত ছুটে গেলে ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান তিনি। এরপর গুরুতর আহত অবস্থায় স্টেশন মাষ্টারের সহযোগিতায় স্থানীয় লোকেরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন বলেন, চলন্ত ট্রেনের চাকার নিচে পড়ে ওই বৃদ্ধের বাম হাত ও বাম পা থেঁতলে গেছে। তাই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























