ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ৫ অক্টোবর ২০২০

কমলগঞ্জে ইয়াবাসহ যুবক আটক 


মৌলভীবাজারের কমলগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মহিবুর রহমান মুহিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) উপজেলার পতনঊষার ইউনিয়নের রেলগেইট সংলগ্ন উষাদেবী ব্রিজের উপর থেকে তাকে আটক করা হয়।

সে পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের মুসা মিয়ার ছেলে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে পরিদর্শক তদন্ত সুধীন চন্দ্র দাস জনান, মুহিবের ‍বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়