ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ৫ অক্টোবর ২০২০

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় 

মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এই জরিমানা করেন ।  

জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর, আফরোজগঞ্জ বাজার, পোস্ট অফিস রোড, শেরপুর আবাসিক এলাকা, সিলেট রোড, বিশ্বরোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফার্মেসি এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি করা, মূল্য তালিকা না রাখা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশ না মেনে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে বিক্রি করা, পণ্যের প্যাকেটের গাঁয়ে মূল্য না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আফরোগঞ্জ বাজারে অবস্থিত মিহির ফার্মেসিকে ২ হাজার টাকা, পোস্ট অফিস রোডে অবস্থিত তাপস ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, প্রিয়জন স্টোরকে ২ হাজার টাকা, শেরপুর আবাসিক এলাকায় অবস্থিত শাহরিন এন্টারপ্রাইজকে ৫শ টাকা জরিমানা করা হয়।   

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, জনস্বার্থে এধরনের কার্যক্রম চলমান থাকবে।    

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়