ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৮, ৫ অক্টোবর ২০২০

শ্রীমঙ্গলে ৩ জুয়ারি ও মাদক ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

গ্রেফতারকৃত আসামিরা

গ্রেফতারকৃত আসামিরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৩ জুয়ারিকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ৩ টায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে জোয়া খেলার সময় ৩ জনকে গ্রেফতার করে। আসামিরা হলেন, এলাইছ মিয়া, রুবেল মিয়া ও বিল্লাল হোসেন। 

শ্রীমঙ্গল থানার এএসআই মো. আকরাম জানান, সিনিয়র সহকারী পুলিশ সুপারআশরাফুজ্জামানের নির্দেশনায় ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছছালেকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে  ১৯৬৭ ইং জুয়া আইন ৩ ও ৪ দ্বারা মামলা হয়।

এদিকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ পিস ভারতীয় মদসহ ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন বিনোদতাঁতী, ৩১ পিছ ইয়াবা সহ গ্রেফতারকৃত আসামি আঃ খালেদ, মিরাজ মিয়া ও সাদ্দাম হোসেন। আটককৃতদের বিরুদ্ধে জিআর পরোয়ানা সহ আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। মাদক ও জুয়া এমনই অপরাধ, যা দমন করতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

আইনিউজ/এসডিপি/পাপ্পু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়