নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১৩, ৬ অক্টোবর ২০২০
দেশব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে মৌলভীবাজারে প্রতিবাদ
প্রতিবাদ সমাবেশ
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র নির্যাতনসহ দেশব্যাপী নারী নির্যাতন, খুন, ধর্ষনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল কয়েকটি সংগঠন।
মঙ্গলবার দুপুরে শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াত ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব।

এসময় বক্তারা বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতন, তনু হত্যার মতো আলোচিত অনেক অপরাধের বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই চলছে।

এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় এই প্রবণতা বন্ধ করা যাবেনা।
প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন প্রতিবাদকারীরা।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























