শ্রীমঙ্গল প্রতিনিধি
ধর্ষণের প্রতিবাদে শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের মানববন্ধন
শ্রীমঙ্গলে খেদমতে কুরআন পরিষদের মানববন্ধন
নোয়াখালীতে নারীকে বিবস্ত্র নির্যাতনসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন করেছে খেদমতে কুরআন পরিষদ।
খেদমতে কুরআন পরিষদ শ্রীমঙ্গল এর সভাপতি জনাব হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ চৌধুরী জুমন এর সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট প্রিন্সিপাল মাওলানা আহমদ সোহাইল এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম ইয়াহইয়া।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন,আশিদ্রোন জামিউল উলুম মাদরাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, শ্রীমঙ্গল ইকরা স্কুল ও মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আযাদ আবুল কালাম, আল আমিন মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কাশেম, খেদমতে কুরআন পরিষদ এর সহসাধারণ সম্পাদক ইসমাইল হুসেন প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শাহাদত হোসাইন খান, মাওলানা আজিজুল হক ইমরান, বাইতুল আমান জামে মসজিদের ছানী ইমাম হাফেজ মাওলানা আবু মুসা, হাফেজ মাওলানা আজিজুর রহমান, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সহসাধারণ সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, তরুণ ব্যবসায়ী ইউনুস মিয়া, শয়েব আহমদ, খালিদ সাইফুল্লাহ, সুলেমান খানসহ বিভিন্ন পেশার শতাধিক মানুষ।
বক্তারা দেশজুড়ে অব্যাহত ধর্ষণ, নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ধর্ষণপ্ রতিরোধে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন।
আইনিউজ/এসডিপি/পাপ্পু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























