বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন
মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অফিস সহকারী মাসুদুর রহমান তাজকে সভাপতি ও গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ভজন লাল দাসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি মাসুদুর রহমান তাজ।
বিশেষ অতিথির বক্তব্য দেন নারীশিক্ষা একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রভাষক এমএ হাসান, মৌলভীবাজার জেলা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি আবু বকর, সাধারণ সম্পাদক আবু লেইছ মো.সালেহ ও সাংগঠনিক সম্পাদক রতীন্দ্র কুমার দাস প্রমুখ।
সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হচ্ছে-অফিস সহকারীর পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা, বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীতকরণ, প্রশিক্ষণের ব্যবস্থা করা, ম্যানেজিং কমিটিতে অর্ন্তভূক্ত করা, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা, পদোন্নতি ব্যবস্থা করা, কর্মঘণ্টা নির্ধারণ করা, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় তৃতীয় শ্রেণি কর্মচারীর পদসংখ্যা নির্ধারণ করা, ভাতা প্রদান ও পেনশনের ব্যবস্থা করা।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























