শ্রীমঙ্গল প্রতিনিধি
মজুরি বৃদ্ধি ও বোনাসের দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি
কর্ম বিরতি পালনকালে চা শ্রমিকরা
আসন্ন শারদীয় দুর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জের মনু-ধলই ভ্যালীর (অঞ্চলের) ২৩টি চা বাগানে ২ ঘণ্টার কর্ম বিরতি পালন করে চা শ্রমিকরা।
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিছিলে মুখরিত ছিল চা বাগানগুলো। বুধবার (৭ অক্টোবর) কমলগঞ্জে মনু-ধলই ভ্যালীর ২৩টি চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি পালন কালে চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চা শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে এক একটি পরিবারের ৬ থেকে ৭ সদস্যের জীবনযাপন খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের মধ্যে বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়। মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে আরও কয়েক মাস অতিক্রম করলে নতুন করে চা শ্রমিকদের মজুরি এখনও বৃদ্ধি হয়নি। ফলে চা শ্রমিক পরিবারগুলো মানবেতর যাপন যাপন করছে। তাই এখন বাধ্য হয়ে আজ একযোগে বাংলাদেশের ২২৮টি চা বাগানে ২ ঘণ্টার কর্ম বিরতি পালনসহ বিক্ষোভ মিছিল চলছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা বলেন, মজুরি বৃদ্ধির মেয়াদ অতিবাহিত হওয়ার পরও মজুরি বৃদ্ধি না করাটা চা শ্রমিকদের ওপর অমানবিক আচরণের সামিল।
তিনি আরও বলেন চা শ্রমিকদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা দোর গোড়ায়। আর এসময়ে চা শ্রমিকরা পারিবারিক নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে সন্তানদের জন্য নতুন জামা কাপড়ও কিনে থাকেন। তাই পূজোর আগেই মজুরি বৃদ্ধির সাথে উৎসব বোনাস প্রদানের দাবিতে আজ ২২৮টি চা বাগানে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রীক বিষয়। চা বাগানের মালিক পক্ষের সংগঠন বাংলাদেশী চা সংসদ সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা শ্রমিকদের সাথে প্রতারণা করেছে।
তিনি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ও সাথে সাথে উৎসব বোনাস প্রদান করতে হবে।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























