ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ৭ অক্টোবর ২০২০

জুড়ীতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

দুর্গাপূজার আগে চা শ্রমিকদের নতুন মজুরী, নতুন বোনাস প্রদানসহ দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে চা শ্রমিকরা দুই ঘন্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (৭ অক্টোবের) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ১১টি চা বাগান ও ৫টি ফাঁড়ি বাগানে একযোগে কর্মবিরতি পালন করা হয়।

চা শ্রমিকদের দৈনিক হাজিরা ১০২ টাকা থেকে ১৫০টাকায় বৃদ্ধি করাসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিল চা শ্রমিকরা। তারই অংশ হিসেবে বুধবার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করা হয়। 

উপজেলার বিভিন্ন চা বাগানে বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, জুড়ী ভেলী শাখার সভাপতি কমল বোনার্জী, সাধারণ সম্পাদক রতন কুমার পাল, সহ-সভাপতি শ্রীমতি বাউরী, কাপনা পাহাড় চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রমেশ বাউরী, রত্মা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুমন ঘোষসহ বিভিন্ন বাগান পঞ্চায়েত নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন। 


আইনিউজ/এজেএল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়