কমলগঞ্জ প্রতিনিধি
কমলগঞ্জের ২৩টি বাগানে চা শ্রমিকদের কর্মবিরতি
মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক ইউনিয়নের সাথে বাংলাদেশীয় চা সংসদ এর দু’বছর অন্তর মজুরি বৃদ্ধির চুক্তি সম্পাদনের দাবিতে উপজেলার ২৩টি চা বাগানে একযোগে দুই ঘন্টার কর্মবিরতি পালিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে সাড়ে ১১ টা পর্যন্ত সকল বাগান অফিসের সামনে চা শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মবিরতি পালন করে। এতে আলীনগর চা বাগানের সকল শ্রমিকরা অংশগ্রহন করেন।
ডানকান ব্রাদার্স আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্রের সভাপতিত্বে ও চা শ্রমিক উত্তম কৈরীর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- সজল কৈরী, জনার্ধন লোহার, সঞ্চয় চৌহান প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বাগান অফিস প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। একইভাবে শমশেরনগর, কুরমা, চাম্পারায়সহ বিভিন্ন চা বাগান ও ফাঁড়ি বাগান সমুহে কর্মবিরতি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশীয় চা সংসদ কর্তৃপক্ষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাথে শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা টালবাহানা করে মজুরি বৃদ্ধির চুক্তি সম্পাদনে বিলম্ব করছে। তাই আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে নতুন মজুরি ও বোনাস বৃদ্ধি করতে হবে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























