নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৫, ৭ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে আগামীকাল সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
সংগৃহীত
সারা দেশে নারীদের প্রতি সংহিসতার পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় নারী নির্যাতনের খবর সামনে আসছে। নারীদের প্রতি এই সংহিসতার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সবার মুখে একই দাবি, ধর্ষণের ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত করা।
এক্ষেত্রে পিছিয়ে নেই মৌলভীবাজার জেলার বিভিন্ন সংগঠন। নারীদের সাথে ঘটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করে যাচ্ছে তারা। এবার এগিয়ে এলো এই জেলার সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় শহরের চৌমুহনা চত্ত্বরে মানববন্ধনের আহবান করেছে তারা।
জানা গেছে, মানবববন্ধন শেষে ১১ দফা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-
১) ধর্ষকের সাজা বাড়িয়ে মৃত্যুদন্ড করা হোক।
২) ২৪ ঘণ্টার ভেতরে ধর্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হোক।
৩) ধর্ষিতা ও তার ফ্যামিলিকে ঘটনা জানার পর থেকেই পুলিশি প্রটেকশন দেওয়া হোক কেস চলাকালীন সময় থেকে শেষ হওয়া অব্দি।
৪) ধর্ষককে আটকের জন্য প্রতিটি জেলায় নির্দিষ্ট তদন্ত কমিটি গঠন।
৫) রাস্তাঘাটে মেয়েদের অপমানজনক অবস্থায় যাতে না পরতে হয় সেজন্য সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তাছাড়া কেউ উত্যক্তের শিকার হলে তার শাস্তির ব্যবস্থা করা।
৬) মেয়েদের জন্য জেলা কর্তৃপক্ষ থেকে হেল্পলাইনের একটি নির্দিষ্ট নাম্বার দেয়া হোক, যাতে কোন রকমের হ্যারাসমেন্টের শিকার হলে সাথে সাথেই আইনি সাহায্য নিশ্চিত হয়।
৭) স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য সিকিউরিটি সহ আলাদা বাসের ব্যবস্থা করা। যাতে বাড়ি ফিরতে রাত হলেও দুর্ভাগ্যবশত কোনো জানোয়ারের কবলে না পড়তে হয়।
৮) নারীদের জন্য জেলায় জেলায় আলাদা গণপরিবহনের ব্যবস্থা করা হোক।
৯) শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের সহায়তায় সেক্স এডুকেশন ও সেল্ফ ডিফেন্স শিখানো বাধ্যতামূলক করা হোক।
১০) নির্জন রাস্তায় সিসি টিভি স্থাপনের ব্যবস্থা নেয়া হোক।
১১) নারীদের সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা, যাতে নারীরা কোনো বিব্রতকর অবস্থায় পড়লে সাথে সাথে যোগাযোগ করতে পারে।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সারাদেশে নারীদের সাথে অপরাধের সংখ্যা বাড়ছে। কিন্তু সেই সকল অপরাধের প্রতিবাদে এগিয়ে আসছে না অনেকেই। তাই এবার এগিয়ে এলো জেলার সাধারণ শিক্ষার্থীরা। নারীদের সাথে ঘটা এই সকল নৃশংসতার ন্যায় বিচার পাওয়া না পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।
বি.দ্র. আগামীকালের মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি সকলেই অংশগ্রহণ করতে পারবে। তাই মৌলভীবাজারের প্রত্যেকটি বাসিন্দাকে মানববন্ধনে আসার আহবান জানিয়েছে তারা।
মানববন্ধনের সময়- বেলা ১১ টা
মানববন্ধনের স্থান- মৌলভীবাজার চৌমুহনা চত্ত্বর
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























