শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২২:১৪, ৭ অক্টোবর ২০২০
শ্রীমঙ্গলে ধর্ষকদের শাস্তির দাবিতে কলেজ ছাত্রলীগের বিক্ষোভ
নারী নির্যাতনের প্রতিবাদে ‘‘আলোক প্রজ্জলন’’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ শাখার উদ্যোগে নোয়াখালীর নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবীতে বিক্ষোভ মিছিল ও ‘‘আলোক প্রজ্জলন’’ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি খসরুল আলম কয়েস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশাহিদ চৌধুরী, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মহারাজ আশীষ, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব আকিফ প্রমুখ।
এসময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা। মিছিলটি চৌমুহনা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের হবিগঞ্জ রোড, ষ্টেশন রোড, মৌলভীবাজার রোড প্রদক্ষিণ করে পুণরায় চৌমুহনায় এসে শেষ হয়। এতেশ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্যান্য সদস্যরা অংশ নেয়।
আইনিউজ/এসডিপি/পাপ্পু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























