ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ৮ অক্টোবর ২০২০

বড়লেখায় ২৬২ গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করলেন পরিবেশমন্ত্র

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হচ্ছে দেশকে উন্নত করা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নই করাই সরকারে একমাত্র লক্ষ্য। তাদের সর্বোচ্চগুরুত্ব দিয়েই কাজ করা হচ্ছে।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ২৬২টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান মন্ত্রী এসব কথা বলেন। 

পরিবেশ মন্ত্রী বলেন, ‘চা শ্রমিক থেকে শুরু করে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের উন্নয়নে সরকার বিভিন্ন ধরণের কর্মসূচি গ্রহণ করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্কভাতা, বিধবাভাতা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধীভাতা, ভিজিডি, ভিজিএফ ইত্যাদি নানামুখী সেবা কার্যক্রম চলমান আছে। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। এটা একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া এটা সম্ভব ছিল না।’

মন্ত্রী আরও বলেন, ‘আগের থেকে চা শ্রমিকের জীবন মানের উন্নয়ন হয়েছে। তবে আপনাদের (চা শ্রমিকদের) জীবনমানের উন্নয়ন আপনাদেরকে করতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে হবে। আপনাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে চাকরি করলে জীবন উন্নত হবে। জীবনমানেরও পরিবর্তন হবে। সরকার চা শ্রমিকদের ঘর নির্মাণ করে দিচ্ছে। বাগানগুলোতে স্কুল নির্মাণ করে দেওয়া হচ্ছে। জীবনমানের উন্নতি করতে হলে শিক্ষার বিকল্প নাই।’

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চানায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

এর আগে একই স্থানে বড়লেখা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১ হাজার ৮৭৯ জন চা শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্ত মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চানায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল প্রমুখ।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়