বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় শত্রুতার বলি হলো ১৬৫ হাঁস
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামে কীটনাশক মেশানো ধান খেয়ে ২ খামারীর ১৬৫টি হাঁসের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় হাঁসের মালিক শিক্ষিত দাস বড়লেখা থানায় কয়েছ আহমদ (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। কয়েছ সালদিগা গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েছ আহমদের সাথে শিক্ষিত দাস ও অতুল দাসের পূর্ব বিরোধ ছিল। মঙ্গলবার বিকেল শিক্ষিত দাস ও অতুল দাসের হাঁস কয়েছের ধান ক্ষেতে যায়। এসময় পূর্ব বিরোধের জেরে হাঁসের সামনে কীটনাশক মেশানো ধান ছিটিয়ে দেন কয়েছ। এই ধান খেয়ে দুজনের ১৬৫টি হাঁস মারা যায়।
শিক্ষীত দাস জানান, শত্রুতা মেটাতে গিয়ে কয়েছ আহমদ আমার ও অতুল প্রসাদের ১৬৫ টি হাঁসই মেরে ফেলেনি, আমাদেরকে পথে বসিয়েছেন। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের অভাব মেটাতে হাঁস পালন করছিলাম। এখন আমরা চোখে অন্ধকার দেখছি।
এ ব্যাপারে বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমান বুধবার (৭ অক্টোবর) বিকেলে বলেন, ‘হাঁস মারা যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























