ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ৮ অক্টোবর ২০২০

জুড়ীতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সারাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ, শিশু এবং নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন হয়েছে। 


কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সংগঠন বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারে এই কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক মারুফ খান শাহীন সভাপতিত্বে সংহতি প্রকাশ করেন জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাকিল আহমেদ, মেহেদী হাসান মানিক, তারেক আহমেদ, ঝলক দাস, আইজুল ইসলাম, রাহাত, প্রদীপ দাস, মাসুম আহমেদ, ইসলাম উদ্দিন, পাপন প্রমুখ।

জুড়ী উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন শেষে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে।

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়