রাজনগর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ৮ অক্টোবর ২০২০
রাজনগরে মজুরি বৃদ্ধির দাবিতে চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
মৌলভীবাজারের রাজনগরে চা বাগানের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে দুইদিন থেকে কর্মবিরতি পালন করছে। উপজেলার লংলা ভ্যালীর ইটা, করিমপুর, উত্তরভাগ, মাথিউড়াসহ উপজলোর সকল চা বাগানের শ্রমিকরা এ ধর্মঘট পালন করেছে।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত দু’ঘণ্টা লংলাভ্যালীর ৩৬টি বাগানের প্রায় সাড়ে ১৫ হাজার শ্রমিক কাজে যোগ দেয়নি।
ধর্মঘটকালে তারা বাগানের ফ্যাক্টরির সামনে অবস্থান নেন। এ সময় মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে চা শ্রমিক নেতারা বিভিন্ন বক্তব্য দেন। ইটা চা বাগানের শ্রমিকেরা বিক্ষোভ কালে বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
ইটা বাগানের পঞ্চায়েত সভাপতি নাসিম আহমদ বলেন, চুক্তির মেয়াদ শেষ হয়েছে দুই বছর হয়েগেলো কিন্তু এখনো মালিক পক্ষ কোন চুক্তিই করছে না। শ্রমিকদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা এক যোগে আন্দোলন চালিয়ে যাব।
আইনিউজ/এজেএল
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























