মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:৩০, ৮ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে ধর্ষণবিরোধী অবস্থানে হামলা, আহত ৫
মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহসভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর। ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ শিক্ষার্থী আয়শা আক্তার নওমী জানান, আমরা ১১টার দিকে ধর্ষণবিরোধী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের জন্য অবস্থান নেই। বেলা ১২ টার দিকে হঠাৎ দলবল নিয়ে সন্ত্রাসীরা আমোদের ওপর হামলা চালায়।
ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি সুবিনয় রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলাম এ সময় এই হামলা চালানো হয়।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























