নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে জেলা প্রশাসক বরাবর শিক্ষার্থীদের ১১ দফা দাবি পেশ
শিক্ষার্থীদের মানববন্ধন
দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে মৌলভীবাজারের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২ টার সময় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করে তারা।
এ সময় জেলা প্রশাসক কার্যালয় মুখরিত হয় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে। যার মধ্যে " আমার বোন ধর্ষিতা কেন? জবাব চাই ধর্ষক এখনো স্বাধীন কেনো?", "এক দফা এক দাবি, ধর্ষকের চাই ফাঁসি", " আমার দেশে আমার ঘরে আমি নিরাপদ নই কেনো'' অন্যতম ছিল।
মানববন্ধনকালে শিক্ষার্থীদের পাশে এসে দাড়িয়েছিলেন এক বৃদ্ধ লোক। যিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন নিজের কাজে। শিক্ষার্থীদের এমন উদ্যোগ দেখে তিনি নিজেও মানববন্ধনে শামিল হয়েছিলেন এবং পরবর্তীতেও তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর তাদের দাবিকৃত ১১ দফা পেশ করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে করা ১১ দফা দাবি-
১) ধর্ষকের সাজা বাড়িয়ে মৃত্যুদন্ড করা হোক।
২) ২৪ ঘণ্টার ভেতরে ধর্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হোক।
৩) ধর্ষিতা ও তার ফ্যামিলিকে ঘটনা জানার পর থেকেই পুলিশি প্রটেকশন দেওয়া হোক কেস চলাকালীন সময় থেকে শেষ হওয়া অব্দি।
৪) ধর্ষককে আটকের জন্য প্রতিটি জেলায় নির্দিষ্ট তদন্ত কমিটি গঠন।
৫) রাস্তাঘাটে মেয়েদের অপমানজনক অবস্থায় যাতে না পরতে হয় সেজন্য সিকিউরিটি নিশ্চিত করতে হবে। তাছাড়া কেউ উত্যক্তের শিকার হলে তার শাস্তির ব্যবস্থা করা।
৬) মেয়েদের জন্য জেলা কর্তৃপক্ষ থেকে হেল্পলাইনের একটি নির্দিষ্ট নাম্বার দেয়া হোক, যাতে কোন রকমের হ্যারাসমেন্টের শিকার হলে সাথে সাথেই আইনি সাহায্য নিশ্চিত হয়।
৭) স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য সিকিউরিটি সহ আলাদা বাসের ব্যবস্থা করা। যাতে বাড়ি ফিরতে রাত হলেও দুর্ভাগ্যবশত কোনো জানোয়ারের কবলে না পড়তে হয়।
৮) নারীদের জন্য জেলায় জেলায় আলাদা গণপরিবহনের ব্যবস্থা করা হোক।
৯) শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের সহায়তায় সেক্স এডুকেশন ও সেল্ফ ডিফেন্স শিখানো বাধ্যতামূলক করা হোক।
১০) নির্জন রাস্তায় সিসি টিভি স্থাপনের ব্যবস্থা নেয়া হোক।
১১) নারীদের সুরক্ষায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা, যাতে নারীরা কোনো বিব্রতকর অবস্থায় পড়লে সাথে সাথে যোগাযোগ করতে পারে।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, নারীদের সাথে হওয়া নির্যাতন প্রতিরোধে তারা ১১ দফা দাবি তুলেছে। সেই ১১ দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষের নিকট পৌঁছাতে তারা মানববন্ধন করেছে। অধিকাংশ মানুষ এতে সাপোর্ট করে এবং তাদের আবেদনে স্বাক্ষর করে। জনগণ ও পুলিশের সহায়তায় তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সম্পন্ন করেছে বলেও নিশ্চিত করা হয়েছে তাদের পক্ষ থেকে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























