মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২৫, ৮ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে হামলার নিন্দা জানিয়ে মানববন্ধন
প্রগাতিশীল ছাত্র জোটের মানববন্ধন
দেশব্যাপি ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মৌলভীবাজারে আন্দোলনরত প্রগতিশীল বাম সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে প্রগাতিশীল ছাত্র জোট। বৃহস্পতিবার বিকেলে শহরের চৌমোহনায় এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে প্রগাতিশীল ছাত্র জোট নেতা সুবিনয় রায় শুভ বলেন, আজ মৌলভীবাজারে রাজনৈতিক ইতিহাসে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশ যখন এই ধর্ষণ বিরোধী আন্দোলন করছে, শাহবাগ জেগে উঠেছে আন্দোলনে। কিন্তু আমরা মৌলভীবাজারে তা করতে পারছি না। ধর্ষণ বিরোধী আন্দোলন করতে পারছি না। সেই সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।
উল্লেখ্য, বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে হঠাৎ করে ১৫/২০ জন নেতাকর্মীরা এসে হামলা চালায় । এ ঘটনায় প্রগতিশীল সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২ টার দিকে চৌমুহনা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে অবস্থান করলে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন আসে। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর অতর্কিত হামলা করে। এসময় উপস্থিত কয়েকজন সংবাদকর্মী ও সাধারণ লোক হামলা প্রতিহত করার চেষ্টা করেন।
হামলায় আহতরা হলেন- ছাত্রফ্রন্টের মৌলভীবাজার জেলা সংসদের সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আইনিউজ/শাওন/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























