মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:২০, ৯ অক্টোবর ২০২০
বরুণার পীর সাহেব খলিলুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া
মৌলভীবাজার শ্রীমঙ্গলের জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী পীর সাহেব আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পীর সাহেবের মৃত্যুতে মুরিদানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ২টায় তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বদরুল আলম হামিদী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় বরুণা মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে-জানাযা অনুষ্ঠিত হবে।
গত ৯ সেপ্টেম্বর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী শারিরিক অবস্থার অবনতি হলে সিলেট মহানগরের নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে বরুনার বাড়িতে নিয়ে আসা হয়। ফের অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি ইন্তেকাল করেন।
স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন যাবত এ্যাজমার কারণে ফুসফুসের সমস্যায় আক্রান্ত, ডায়াবেটিস এবং হাই প্রেসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাকের) সহ সভাপতিরও দায়িত্ব পালন করছিলেন।
আইনিউজ/এইচকে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























