ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ৯ অক্টোবর ২০২০

শারদীয় দুর্গাপূজা : মৌলভীবাজারে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সার্কিট হাউসের মুনহলে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, এমপি।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমদ, সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, স্থানীয় জনপ্রতিনিধিগণ, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য প্রতিনিধিগণ। 

সভায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক, সীমিত আকারে পূজা উদযাপন ও অন্যান্য আচার-অনুষ্ঠান পালনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়