ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ৯ অক্টোবর ২০২০

৩য় দিনের মতো চা শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

চা শ্রমিকদের বিক্ষোভ

চা শ্রমিকদের বিক্ষোভ

আসন্ন শারদীয় দূর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মনু-ধলই ভ্যালীর (অঞ্চলের) ২৩টি চা বাগানের চা শ্রমিকরা চা বাগান থেকে বের হয়ে এসে বাজার এলাকায় সড়ক অবরোধ করে ২ ঘণ্টার কর্ম বিরতি পালন করেছে। শুক্রবার (৯ অক্টোবর) কমলগঞ্জে মনু-ধলই ভ্যালীর ২৩টি চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।

শমসেররনগর চা বাগানের শ্রমিকরা শুক্রবার সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে চা বাগান থেকে বিক্ষোভ মিছিল করে এসে শমশেরনগর বাজার চৌমোহনায় সড়ক অবরোধ করে পথ সভা করে। চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবিদাসের সঞ্চালনায় এ পথ সভায়  বক্তব্য রাখেন মনু-ধলই ভ্যালীর কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা,মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, শমশেরনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত কানু গোপাল প্রমুখ।

একইভাবে আলীনগর চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ মিছিল সহকারে এসে হালিমা বাজার এলাকায় সড়ক অবরোধ করে পথসভা করে। চা-ছাত্র যুব পরিষদের নেতা সজল কৈরীর সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন আলীনগর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গনেশ পাত্র, সঞ্জয় চৌহান, উত্তম নুনিয়া, চন্দন বাগতি প্রমুখ। একইভাবে একই সময়ে কমলগঞ্জে মনু-ধলই ভ্যালীর ২৩ টি চা বাগানে এ কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা।

কর্মসূচি পালনকালে চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চা শ্রমিক নেতৃবৃন্দরা বলেন, দৈনিক মাত্র ১০২ টাকার মজুরিতে এক একটি পরিবারের ৬ থেকে ৭ সদস্যের জীবনযাপন খুবই কষ্টকর। প্রতি দুই বছর অন্তর চা শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশীয় চা সংসদের মধ্যে বৈঠক করে মজুরি বৃদ্ধি করা হয়।

মজুরি বৃদ্ধির মেয়াদ শেষে আরও কয়েক মাস অতিক্রম করলে নতুন করে চা শ্রমিকদের মজুরি এখনও বৃদ্ধি হয়নি। ফলে চা শ্রমিক পরিবারগুলো মানবেতর যাপন যাপন করছে। তাই এখন বাধ্য হয়ে আজ একযোগে বাংলাদেশের ২২৮টি চা বাগানে ২ ঘণ্টার কর্ম বিরতি পালনসহ বিক্ষোভ মিছিল চলছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রীক বিষয়। চা বাগানের মালিক পক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদ সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা শ্রমিকদের সাথে প্রতারণা করেছে। তিনি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ও সাথে সাথে উৎসব বোনাস প্রদান করতে হবে।

আইনিউজ/এস.এম/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়