কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ০৩:২৭, ১০ অক্টোবর ২০২০
কমলগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেফতার
মৌলভীবাজারের কমলগঞ্জে এক কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার ঘটনা সালিশে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এতে লোকলজ্জায় ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা চালায়। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে আদমপুর ইউনিয়নের আধকানি উপজেলা বাজারে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) রাতে থানায় মামলা হয়েছে। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে লুৎফুর রহমান (১৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে আধকানী উপজেলা বাজারের হারুক মিয়ার ছেলে লুৎফুর রহমান ও কাউয়ারগলা গ্রামের শরিয়ত মিয়ার ছেলে মঈনুল ইসলাম ওই কিশোরীকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর ঘটনাটি সালিশে ধামাচাপার চেষ্টা করা হয়। এতে ন্যায় বিচার না পেয়ে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনায় শুক্রবার রাত ৯টার দিকে কমলগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টা ও সহায়তা করার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী লুৎফর রহমানকে গ্রেফতার করেছে।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহাদেব বাচাল জানান, এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার পরই আমরা অভিযান চালিয়ে এক আসামি গ্রেফতার করেছি। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























