ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪২, ১০ অক্টোবর ২০২০

৫ম দিনের মতো কর্মবিরতিতে চা শ্রমিকরা

কর্ম বিরতি পালনকালে চা শ্রমিকরা

কর্ম বিরতি পালনকালে চা শ্রমিকরা

দুর্গা পূজার আগে নতুন বাস্তবায়িত মজুরি ও বোনাস পরিশোধের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা ৫ম দিনেও কর্মবিরতি করেছে চা শ্রমিকরা।  শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে এই কর্মবিরতি পালন করেন তারা।

এ সময় উপজেলার বিভিন্ন চা বাগানের কাজ বন্ধ রেখে শ্রমিকরা তাদের দাবি দাওয়া তুলে ধরে আন্দোলন করেন। এদিকে চা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে অনলাইনে ভাচুর্য়াল সভার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ।

আগামী সোমবার অনলাইনের মাধ্যমে চা বাগান কর্তৃপক্ষের সাথে মালিক পক্ষের ভাচুর্য়াল সভা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। 

শনিবার সকালে ফুলছড়া চা বাগানে গিয়ে দেখা যায়,  চা বাগানের শ্রমিকরা সকাল ৯টা থেকে বাগানের কাজে না গিয়ে একত্রিত হয়ে  কর্মবিরতী পালন করছেন। প্রায় ২ ঘণ্টা কর্মবিরতি চলাকালে শ্রমিকরা তাদের বিভিন্ন নায্য দাবিগুলো তুলে ধরে শ্লোগান ও বক্তব্য  দেন। 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, আমাদের আন্দোলন চলছে। কিন্তু মালিক পক্ষ আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না। আমরা গত চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। আজ সেটার পঞ্চম দিন।

মালিক পক্ষ থেকে আগামী সোমবার অনলাইনে ভাচুর্য়াল সভার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সেই ভাচুর্য়াল সভায় অংশ নিবো। সোমবার যদি দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সব চা বাগান একসাথে কর্মবিরতি করা হবে। 

আইনিউজ/এস.এম/এসডিপি  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়