শ্রীমঙ্গল প্রতিনিধি
নারী নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে সুজনের মানববন্ধন
দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদের বিরুদ্ধে মানববন্ধন
"সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ"- এই শ্লোগান কে সাথে নিয়ে সারাদেশব্যাপী ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-'সুজন'।
শনিবার (১০অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শহরের চৌমোহনাতে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, জাসদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবির, প্রবীণ নাগরিক আনহারুল ইসলাম, জাতীয় পার্টির শহীদুল ইসলাম শহীদ, আইডিয়া'র পংকজ ঘোষ দস্তিদার, প্রার্থিব ঘোষ দস্তিদার, কিন্ডারগার্টেন এসোসিয়েশানের সভাপতি দিলীপ কৈরী, আন্তর্জাতিক ছাত্র সংগঠন 'ইয়থ এন্ডিং হাঙ্গার'-এর আঞ্চলিক সমন্বয়ক মহসিন আহমেদ, 'ইয়ুথ এন্ডিং হাঙ্গার'-এর মৌলভীবাজার জেলা সমন্বয়কারী অদ্রি বর্মন, অপু চন্দ্র শীল, শুভজিৎ সিংহ, পায়েল চৌধুরী, তৃষা জাহান, বর্ণ চক্রবর্তী, সোহাগ ইসলাম, আকাশ মালাকার, তাসনিম ও তারেক আহমদ প্রমূখ।
এ সময় বক্তারা অবিলম্বে দেশব্যাপী ধর্ষণ বন্ধ, ধর্ষকদের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























