মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৭:৩১, ১০ অক্টোবর ২০২০
১০ লাখের মাইলফলকে মৌলভীবাজারের মোর্শেদের ইউটিউব চ্যানেল
এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করেছে মৌলভীবাজারের মোর্শেদ হাসানের ইউটিউব চ্যানেল 'টেক নো'। সিলেট বিভাগের ইউটিউবারদের মধ্যে তিনি প্রথম ১০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছেন বলে দাবি করেন।
শনিবার (১০ অক্টোবর) মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি নিজের সাফল্যের গল্প শোনান। এ সময় মোর্শেদ হাসান জানান, ২০১৭ সালের ডিসেম্বরে 'টেক নো' নামের এই ইউটিউব চ্যানেল ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলে সিলেট বিভাগে প্রথম সিলভার বাটন অর্জন করেন তিনি।
তাছাড়া তার নিজের নামে 'মোর্শেদ হাসান' ইউটিউব চ্যানেল থেকে ২০১৯ সালে আরেকটি সিলভার বাটন অর্জন করনে৷ তার 'টক নো' চ্যানেলে ১০ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ায় চলতি মাসে তিনি গোল্ডেন বাটন অর্জন করছেনে। যা সিলেট বিভাগে প্রথম বলে দাবি করেন তিনি।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাও গ্রামের মোর্শেদ ২০১৩ সালে প্রথমে ইউটিউবে একটি গেমিং চ্যানেল খোলেন। পরবর্তীতে ২০১৬ সালে শিশুদের উপযোগী কন্টেন্ট তৈরী করে ব্যাপক সাড়া পান।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























