ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৭, ১০ অক্টোবর ২০২০

জুড়ীতে গরু চোর আটক

মৌলভীবাজারের জুড়ীতে গরু চুরির সাথে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের ছায়াদ মিয়ার ছেলে নাঈম আহমদ (২২), পূর্বে জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের চেরাগ আলীর ছেলে কয়ছর আহমদ (৩০)।

পুলিশ জানায়, গত ২/৩ দিনে চাটেরা ও বড়ধামাই গ্রাম থেকে কয়েকটি গরু চুরি হয়। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিনটি গরু উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে। গরু চুরির ঘটনায় চাটেরা গ্রামের আলী আমজদ বাদী হয়ে জুড়ী ধানায় একটি মামলা করেন।

জুড়ী থানায় অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আইনিউজ/এজেএল 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়