ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৬, ১১ অক্টোবর ২০২০

বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গণে দিনভর প্রায় তিন শতাধিক মানুষে রক্তের গ্রুপ নির্ণয়  করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মকবুল আলী, সিরাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল মানিক, নাজিম উদ্দিন, কাঠালতলী ইসলামী ব্যাংকের পরিচালক জুবায়ের আহমদ শিমুল, আখতার হোসেন, জাকির হোসেন রাসেল, পরিষদের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ইমন, সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন লিটন, আতিকুর রহমান, কাওসার আহমেদ রনি, রাজু আহমদ রাজা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ, সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক জাবের আহমদ, সহপ্রচার সম্পাদক কামরান আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রুম্মান, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, সহশিক্ষা সম্পাদক এমদাদুল হক সানি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সমছ উদ্দিন প্রমুখ।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়