বড়লেখা প্রতিনিধি
আপডেট: ১৯:৪৮, ১১ অক্টোবর ২০২০
বড়লেখায় ১২৯ পূজামণ্ডপে চাল বরাদ্দ
মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ১২৯টি সার্বজনীন পূজামণ্ডপে জিআর চালের ছাড়পত্র (ডিও) প্রদান করা হয়েছে। প্রত্যেক পূজামণ্ডপে ৫০০ কেজি হারে সর্বমোট ৬৪.৫০০ মেট্রেকি টন জি.আর চাল প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ চাল বরাদ্দ দিয়েছে।
এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এসময় মন্ত্রী বলেন, জীবন রক্ষা করেই আমাদের সকল প্রকার কাজ বাস্তবায়ন করতে হবে। এজন্য বৈশ্বিক এ মহামারিকালে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন দুর্গোৎসব উদযাপন করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে অসহায় ও কর্মহীন ২০০ পরিবারের প্রতিটির মাঝে চাল, ডাল, লবণ, চিনি, নুডলস ও সয়াবিন তেল সহযোগে ১৭ কেজি ওজনের শুকনা খাবারের প্যাকেটও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান ও বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























