নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২১, ১১ অক্টোবর ২০২০
মৌলভীবাজারে লাইসেন্সবিহীন পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
জেলা প্রশাসনের মোবাইল কোর্ট
লাইসেন্সবিহীন অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) মৌলভীবাজার সদরের কুসুমবাগ পয়েন্ট হতে জুগীডর এলাকা পর্যন্ত এই অভিযানটি পরিচালিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার এবং অর্ণব মালাকার। এছাড়া পুলিশ বাহিনীর একটি দল এই অভিযানে প্রশাসনকে সাহায্য করেছে।
অভিযানকালে লাইসেন্সবিহীন লোহার রড, সিমেন্ট এবং শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ৬ জন ব্যক্তিকে সর্বমোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























