জুড়ী প্রতিনিধি
জুড়ীতে যোদ্ধাহত মুক্তিযোদ্ধার বৃক্ষরোপণ
মৌলভীবাজারের জুড়ীতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী ও ব্যবসায়ী সেলিম আহমদের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। আজ সোমবার বিকাল ৩টায় জুড়ী কামিনীগঞ্জ বাজার প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, ব্যবসায়ী সেলিম আহমদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক শিমুল আহমদ, নির্মাণ শ্রমিক নেতা বুলবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশ মাতৃকার টানে এসএসসি পরীক্ষার্থী আব্দুস সহিদ চৌধুরী খুশী চলে যান মহান মুক্তিযুদ্ধে। পাকিস্তানী আর্মির চলাচল পথে স্থল মাইন পুথা ছিল তাঁর কাজ। বড়লেখার নান্দুয়া এলাকায় স্থল মাইন পুথা কালে একটি মাইন বিস্ফোরণে তাঁর দুই হাত ও দুই চোখ নষ্ট হয়ে যায়। অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারেন না। এমতাবস্থায়ও দেশ প্রেম হিসেবে চালিয়ে যাচ্ছেন সামাজিক কর্মকান্ড। তারই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























