শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২১:১০, ১২ অক্টোবর ২০২০
শ্রীমঙ্গলে গৃহবধূ ধর্ষণ: অ্যাডিশনাল এসপির ঘটনাস্থল পরিদর্শন
ভিকটিমকে জিজ্ঞাসাবাদকালে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীকে ছাড়াতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে ধর্ষণের ঘটনায় ভিকটিমকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
সোমবার (১২অক্টোবর) দুপুরে ধর্ষণের ঘটনাস্থল শহরের গুহ রোগের হামিদা গেস্ট হাউজ পরিদর্শন করেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।
এছাড়াও তিনি শ্রীমঙ্গল থানায় ভিকটিমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
ধর্ষণের ঘটনার ভিকটিম ২৫ বছর বয়সী ঐ নারী গত শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান চালিয়ে গত রোববার সকালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজল মিয়া (৩০) ও মতিন মিয়া (২০) নামে দুই ব্যক্তিকে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে।
অভিযুক্তদের গ্রেফতার করার পর শ্রীমঙ্গল থানা পুলিশ তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য গত ১৯ সেপ্টম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত কাজল মিয়া, মতিন মিয়া ও ধর্ষণের শিকার ঐ নারী উপজেলার সাতগাঁও ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।
ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদের ঘটনাটি মুঠোফোনে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























