কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৩:২৬, ১৩ অক্টোবর ২০২০
সবজি বিক্রেতা এখন ভিক্ষুক
আশরাফ আলী
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আশরাফ আলী। কাটাবিল গ্রামে জীর্ণ এক কুঁড়ে ঘরে স্ত্রী সন্তান নিয়ে তার বাস। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে তাজা শাকসবজি কিনে সন্ধ্যায় বাজারে বিক্রি করতেন। সবজি বিক্রির টাকাতেই চলত তার সংসার।
কিন্তু গত বছর প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন আশরাফ আলী। এর ফলে অবশ হয়ে তার শরীরের বাম অংশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে সুস্থ করতে বিক্রি করতে হয় ভিটেমাটি। কিন্তু তাতেও তেমন লাভ হয় নি। ঘরে পড়ে রইলেন বহুদিন।
এদিকে স্ত্রী সন্তানদের খাবার যোগাবেন নাকি নিজের চিকিৎসা করাবেন সে চিন্তায় অস্থির আশ্রফ আলি আধপেটা খেয়ে না খেয়ে অনেকদিন বিছানায় পড়ে ছিলেন। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে বেরিয়ে গেলেন লাঠি হাতে ভিক্ষায়।
লোকেদের কাছে হাত পেতে যা পান তা দিয়ে চালাচ্ছেন সংসার। জিজ্ঞেস করলে বলেন, ভিক্ষা করতে লজ্জা লাগে, কিন্তু কি করব? এছাড়া যে উপায় নেই।
প্রতিবন্ধী ভাতা কিংবা সরকারি কোন সাহায্য তিনি এখনো পান নি। যদিও হিড বাংলাদেশ নামক একটি এনজিও থেকে মাসিক ৫০০ টাকা করে দেওয়া হয় তাকে। কিন্তু অল্প এই টাকায় সংসারের অভাব মিটানো সম্ভব হচ্ছে না আশ্রাফ আলীর।
আশরাফ আলীর জীবন কষ্টে কাটলেও তার স্বপ্ন নিজের ছেলেটিকে লেখাপড়া করিয়ে মানুষ করবেন। কিন্তু এমন অভাবের সংসারে তিনি চোখে অন্ধকার দেখছেন। এমন পরিস্থিতিতে তার স্বপ্ন পূরণে সরকারসহ সমাজের বিত্তবান লোকেদের সহযোগিতা কামনা করছেন আশরাফ আলী।
আইনিউজ/এস.এ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























