জুড়ী প্রতিনিধি
জুড়ীর চার শিক্ষার্থী পাচ্ছেন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড
বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করছেন মৌলভীবাজার জেলার ৫ জন স্কাউট। এর মধ্যে ৪ জনই রয়েছেন জুড়ী উপজেলার। গত ১৭ জুলাই ঢাকায় সারাদেশের স্কাউটদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ঘোষিত ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলা থেকে ৫ জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হন। এর মধ্যে জুড়ী উপজেলার চারজন এবং মৌলভীবাজার সদরের একজন।
জুড়ী উপজেলা থেকে মনোনীতরা হলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর নিবাসী ইন্দ্রমোহন সূত্রধর-এর মেয়ে সুপ্রিয়া সূত্রধর ঐশী, একই ইউনিয়নের কালনীগড় নিবাসী প্রণয় রঞ্জন দাস-এর পুত্র প্রাঞ্জল দাস, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান আজিজি’র পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি এবং একই ইউনিয়নের জায়ফররনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট, জায়ফরনগর গ্রামের বাসিন্দা মতছিন আলী’র পুত্র মোস্তাফিজুর রহমান।
অপরদিকে মৌলভীবাজার দরগাহ মহল্লাহ’র বাসিন্দা মো. গুলজার হোসাইন খান’র পুত্র, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট মো. আব্দুল্লাহ মেহবুব খান মনোনীত হন।
এছাড়া ২০১৭ সালে জুড়ী উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মাহবুবুল ইসলাম কাজল’র মেয়ে পারিজাত চন্দ্রাননা অর্চি ও আব্দুল জব্বার’র পুত্র মেহেদি হাসান ইমন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছিল।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























