শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ডা. হরিপদ রায়কে নাগরিক সংবর্ধনা
ডা. হরিপদ রায়কে নাগরিক সংবর্ধনা
করোনাকালে সার্বক্ষনিক চিকিৎসা সেবা অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিএমএ এর সভাপতি ডা. হরিপদ রায় বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা লাভ করেন।
তার এই প্রাপ্তিকে স্বাগত জানিয়ে ফারিয়া শ্রীমঙ্গল শাখার উদ্যোগে ডা. হরিপদ রায়কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফারিয়া শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ফারিয়ার সদস্য সাইফুল ইসলাম রাজু ও সংগঠনের সাধারণ সম্পাদক কবিরুল আলম।
ডা. হরিপদ রায় সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদ থেকে অবসর নিয়ে শ্রীমঙ্গলে নিজের বাসা থেকে এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
গত মার্চ মাসে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে তিনি নিজে সার্বক্ষনিক চিকিৎসার সেবা প্রদানের পাশাপাশি বিএমএ সদস্যদের নিয়ে গঠন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য সেবা মনিটরিং সেল।যার মাধ্যমে করোনার প্রার্দুভাবে সরকারি চিকিৎসকদের সাথে বে-সরকারি ও অবসর প্রাপ্ত চিকিৎসকরাও কাজ করে যাচ্ছেন।
একই সাথে ডা. হরিপদ রায় লকডাউনের সময় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে অসুস্থ রোগীদের চিকিৎসা সেবাসহ বিনামুল্যে ঔষধও দেন।
শুধু ঔষধ বা চিকিৎসা সেবা নয়, করোনা দুর্যোগে দেশের মানুষের পাশে দাঁড়াতে তিনি নিজস্ব ফান্ড থেকে ও বিএমএর ফান্ড থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও অর্থ দান করেন। পাশাপাশি শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সহায়তার কর্মসূচীতেও তিনি নগদ অর্থ ও খাদ্য সামগ্রী দান করেন।
আইনিউজ/বি.সি/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























