শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৬:৫৩, ১৫ অক্টোবর ২০২০
দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে মত বিনিময় সভা
শ্রীমঙ্গল থানা পুলিশের মত বিনিময় সভা
করোনাভাইরাস মহামারীর মধ্যে আসন্ন সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শ্রীমঙ্গল থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের পরিচালনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় শহরের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রাক্তন স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ৩নং ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল প্রমুখ। এছাড়াও পৌরসভা ও সকল ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় পূজা চলাকালীন সঠিকভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন, পূজা পূর্ববর্তী ও পরবর্তী করনীয়/বর্জনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান, দূর্গা পুজা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও ফোর্স মোতায়েন, প্রাক পূজা নিরাপত্তা ব্যবস্থা, প্রতিমা বিসর্জন সংক্রান্ত মনিটরিং সেল ও কন্ট্রোলরুম স্থাপন বিষয়ে আলোচনা করা হয়।
আইনিউজ/পাপ্পু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























