ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৩, ১৫ অক্টোবর ২০২০

বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে জরিমানা 

মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহনের দায়ে দুই চালককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের জরিমান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অবৈধভাবে টিলার মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা সেখানে অভিযান চালান। এসময় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে  ট্রাক চালক আব্দুল মুমিন ও ট্রাক্টর চালক তোয়েল আহমদকে আটক করা হয়। 
পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা জরিমানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশরক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়