ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৩, ১৫ অক্টোবর ২০২০

স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ৩২ পুলিশের পদায়ন

পুলিশ সুপার ফারুক আহমেদ ও যোগদানকৃত ৩২ জন পুলিশ

পুলিশ সুপার ফারুক আহমেদ ও যোগদানকৃত ৩২ জন পুলিশ

কক্সবাজার জেলা ও বিভিন্ন ইউনিট হতে সিলেট রেঞ্জ অফিসের মাধ্যমে মৌলভীবাজার জেলায় সদ্য যোগদানকৃত ৩২ জন পুলিশ সদস্যদের বদলি শতভাগ স্বচ্ছতা নিশ্চিতকরণের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ।

৩২ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ লাইনসে এ লটারির আয়োজন করা হয়।

এ সময় পুলিশ সুপার ফারুক আহমেদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে নতুন উদ্যমে মৌলভীবাজারের জনসাধারণকে সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের যেকোন সমস্যা যেমন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে তেমনি যেকোনো  অভিযোগ আসলে তার জন্য সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়