ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৪, ১৫ অক্টোবর ২০২০

আলুর বাজার নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

মৌলভীবাজার জেলা প্রশাসনের অভিযান

সরকার নির্ধারিত মূল্যে আলুর বিপণন নিশ্চিতে অভিযান পরিচালনা করেছে মৌলভীবাজার জেলা প্রশাসন। বৃহস্পতিবার জেলা সদরের পশ্চিমবাজার এলাকায় আলুর খুচরা ও পাইকারী বাজারে মনিটরিং করেন প্রশাসনের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং অর্ণব মালাকার। এ সময় সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি দল।

অভিযানকালে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।   

এ সময় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারী মূল্য ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে/ খুচরা মূল্য সর্বোচ্চ ৩০ টাকা অনুযায়ী আলুর বিপণন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ হতে জানানো হয়েছে, বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে এবং অমান্য করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়