শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ২২:১৪, ১৫ অক্টোবর ২০২০
৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল ‘দ্য হেল্পিং উইং’
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য এই উদ্যোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় মানুষের মাঝে ৩য় বারের মতো দুই টাকায় খাবার বিতরণ করল চ্যারিটি অর্গানাইজেশন 'দ্যা হেল্পিং উইং'। সংগঠনটির উদ্যোগে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই অভিনব কার্যক্রমে সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, রিমু চৌধুরী, তাসনিম চৌধুরী, রাকান মোহাম্মদ ও ওয়াসিফ আহমদ সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য তাদের এই উদ্যোগ৷
খাবারের বিনিময়ে দুই টাকা নেওয়া প্রসঙ্গে সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী বলেন - "আমরা চাই না আমাদের সেবা ফ্রীতে নিয়ে কারো আত্মসম্মানে আঘাত লাগুক। তাই আমরা দুই টাকা করে রাখি যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷"
আইনিউজ/এস.এম/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























