ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ১৪:৫৮, ১৬ অক্টোবর ২০২০
আপডেট: ১৫:৪৭, ১৬ অক্টোবর ২০২০

টানা ১১ ঘণ্টার বৈঠকে বাড়ল চা শ্রমিকদের মজুরি

ফাইল ছবি

ফাইল ছবি

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মাঝেই অনুষ্ঠিত হয়েছে টানা ১১ ঘণ্টার সমঝোতা বৈঠক। সেই বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১০২টাকা থেকে বেড়ে ১২০ টাকা হয়েছে। এ চুক্তি কার্যকরে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সকল বর্ধিত মজুরি পাবেন চা শ্রমিকরা। আপাতত চা শ্রমিকদের বকেয়া হিসেবে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।  

গত ৭ অক্টোবর থেকে থেকে দেশের ২২৮ টি চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছে শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গলস্থ প্রফিডেন্টা ফান্ড অফিসে চলা সমঝোতা বৈঠকে মজুরি বৃদ্ধি ও প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গলস্থ প্রফিডেন্ট ফান্ড অফিসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদের নেতৃবৃন্দের বৈঠক শুরু হয়।

এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরি কমিটির সভাপতি মাখন লাল কর্মকার, সহ-সভাপতি পঙ্কজ কুন্ড ও বালিশিরা ভ্যালী কার্যকরী কমিটির সভাপতি বিজয় হাজরাসহ নেতৃবৃন্দরা। অপর দিকে বাংলাদেশি চা সংসদের পক্ষে উপস্থিত ছিলেন তাহসিন আহমদ চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দরা।

টানা ১১ ঘণ্টার বৈঠকে চলমান চা শ্রমিকদের শারদীয় দুর্গাপূজার আগেই দাবি মেনে নিয়ে চা শ্রমিকদের নতুন মজুরি প্রদানের দাবি জানান নেতৃবৃন্দরা। অপর দিকে চা সংসদীয় নেতৃবৃন্দরা বর্তমান চায়ের বাজারের অবস্থা তুলে ধরে তার ওপর ভিত্তি করে নতুন মজুরির সিদ্ধান্ত নিতে বক্তব্য রাখেন।

শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত না থাকার কথা জানিয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভোজন কৈরি বলে , এখন থেকে চা শ্রমিকরা  দৈনিক মজুরি ১০২ টাকার বদলে ১২০ টাকা পাবেন। আর এ সিদ্ধান্ত কার্যকর হবে ২০১৯ সালের জানুয়ারি থেকে। এখন আপাতত বকেয়া হিসেবে মজুরির সাথে অতিরিক্ত ৩ হাজার টাকা করে চা শ্রমিকরা পাবেন।

এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হলে বর্ধিত উৎসব বোনাস পাবে চা শ্রমিকরা।

তবে চা শ্রমিক সন্তানদের সংগঠন জাগরণ যুব ফোরাম সভাপতি মোহনর বিদাস বলেন, শ্রমিকরা দৈনিক মজুরি দাবি করেছে ৩০০ টাকা করে। আর মালিক পক্ষ দিচ্ছে ১২০ টাকা করে। এ সিদ্ধান্ত অমানবিক দাবি করে তিনি বলেন, চা শ্রমিকদের নিয়ে নতুন করে আন্দোলনের চিন্তা ভাবনা চলছে।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়