ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

মুজিবুর রহমান রঞ্জু

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ অক্টোবর ২০২০

কমলগঞ্জে বাড়িতে থেকেই করোনামুক্ত হয়েছেন ১৫৬ জন

ফাইল ছবি

ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে গত মার্চ মাসের শেষ দিকে নমুনা সংগ্রহ শুরু হলে ১৬ অক্টোবর শুক্রবার পর্যন্ত ৭ মাসে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৭০ জনের। এর মাঝে শনাক্ত হয়েছেন ১৫৯ জন। শনাক্তদের মধ্যে সকলেই নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এবং বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন ১৫৬ জন।    

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, শুক্রবার পর্যন্ত কমলগঞ্জ উপজেলায় করোনা শনাক্ত হয়েছেন ১৫৯ জনের। এদের মধ্য থেকে  ১৫৬ জন নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা সেবার পাশাপাশি নিয়ম মাফিক চলে সুস্থ হয়েছেন। 

কমলগঞ্জে সুস্থতার হার বেশি হলেও মাস্কবিহিন মানুষ জনের বেপরোয়া চলাচলে নতুন করে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। মানুষজন একটু সচেতন হলে, নিয়মিত মাস্ক পরলে আক্রান্তের হার কমে যাবে বলে তিনি মনে করেন।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি প্রজ্ঞাপন জারি করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও কমলগঞ্জের শতকরা ৯৯ শতাংশ মানুষ মাস্ক পরেন না। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে মাস্ক পরতে নানাভাবে সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করার পরেও মানুষজন সরকারি এ নির্দেশনা মানতে চাইছেন না। কমলগঞ্জের সর্বত্র দেখা গেছে , বেশিরভাগ মানুষ মাস্ক না পরে ঘরের বাইরে বের হয়।

পূবালী ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক নুপুর বৈদ্য বলেন, মাস্ক ছাড়া কাউকে ব্যাংক শাখায় প্রবেশ করতে দেওয়া হয় না। এ নিয়ে প্রতিদিনই কিছু সংখ্যক গ্রাহকের সাথে ব্যাংকের নিরাপত্তাকর্মীদের তর্ক বিতর্ক করতে হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, কমলগঞ্জে প্রায় শতভাগ মানুষই মাস্ক পরেন না। মাস্ক পরতে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানার ওসিকে সাথে নিয়ে রাস্তায় সচেতনতামূলক অনুষ্ঠান করে মাস্কবিহিন মানুষজনকে মাস্ক পরিয়েছেন। তার পরও মানুষ কেন মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হয় তা বুঝতে পারছেন না।

আইনিউজ/মুজিবুর রহমান রঞ্জু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়